
নবান্ন অভিযানে সিপি মনোজ বর্মা সহ পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে বিজেপি। পার্ক স্ট্রিট থানায় সিপি সহ একাধিক পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
নবান্ন অভিযানে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ দায়েরও করা হয়েছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগের উল্লেখ করে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন শনিবার আন্দোলনকারীদের ওপর নির্মম অত্যাচার করেছে পুলিশ। জাতীয় পতাকার অবমাননা করতেও ছাড়েনি।
শঙ্কর ঘোষ সিপি সহ পুলিশকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এর শেষ দেখে ছাড়া হবে বলে পোস্টে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা।







