
দুই সন্তানকে খুন করে আত্মহত্যা করেছেন বাবা-মা। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। হাড়হিম করা এই হত্যাকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে হায়দরাবাদের হাবসিগুড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বয়স ৪৪ এবং মহিলার বয়স ৩৫ বছর। বাড়ির দুটি আলাদা ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। অন্য একটি ঘরের বিছানায় দুই সন্তানের দেহ শোয়ানো ছিল।
তাদের শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশ। খুনের পরই স্বামী-স্ত্রী একে একে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।পুলিশ ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। তা থেকে জানতে পেরেছে, তাঁদের অর্থনৈতিক কিছু সমস্যা ছিল, একই সঙ্গে শারীরিক সমস্যার কথাও জানতে পেরেছেন তদন্তকারীরা।
অনুমান, জটিল কোনও রোগে আক্রান্ত হয়েছিলেন পরিবারের কেউ। তার খরচের জন্য হিমশিম খাচ্ছিলেন সকলে। এই কারণেই পরিবার নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন। ঘটনার তদন্ত করছে পুলিশ।








