
ঘূর্ণিঝড় দানা’র প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে ওড়িশা, পশ্চিমবঙ্গের উপকূল এলাকায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির প্রকোপও রয়েছে। উপকূল এলাকাগুলোতে দুর্ঘটনা এড়াতে ব্যবস্থা নিয়েছে প্রশাসন।
ফ্রেজারগঞ্জ এলাকায় নদীর তীরে দেখা গিয়েছে বালির অস্থায়ী বাঁধ।সাময়িকভাবে নদীর জলোচ্ছাসকে ঠেকাতে শেষমুহূর্তে এই বালির বাঁধ দেওয়া হয়েছে। দানা’র ত্রাস থেকে উপকূল এলাকাকে বাঁচাতে ফ্রেজাগঞ্জের পাশাপাশি বকখালি, হিঙ্গলগঞ্জ, নামখানা সহ আরও একাধিক জায়গায় নদীর পাড়ে দেখতে পাওয়া গিয়েছে একের পর এক বালির বস্তা। উপকূল এলাকায় কাঁচা বাড়িগুলোকে রক্ষা করতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে।
একইভাবে সাগরদ্বীপের ধবলাট গ্রাম পঞ্চায়েত এলাকায় সকাল থেকেই বাঁধ মেরামতির কাজ করেছেন এলাকার মহিলারা। নির্মাণের কাজ কোনওভাবে সেরে ফেলতে চাইছেন তাঁরা।
ছবি সৌজন্যে : নিজস্ব









