
অভিনেত্রী ফাতিমা সানা শেখ,বছর কয়েক আগে মৃগী রোগে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। এবার নতুন এক রোগের কথা প্রকাশ্যে আনলেন দঙ্গল অভিনেত্রী, যা শুনে বিস্মিত তার ফ্যান ফলোয়াররা।
ফাতিমা জানিয়েছেন, জীবনের এক পর্যায়ে তিনি বুলিমিয়া রোগে ভুক্তভোগী হন। খাওয়ার নিয়ন্ত্রণ হারানোর মানসিক রোগে মারাত্মকভাবে আক্রান্ত ছিলেন তিনি।বাইরের দুনিয়া তাকে হাসিখুশি ও আত্মবিশ্বাসী হিসেবে দেখলেও, ভেতরে ভেতরে তিনি লড়াই করছিলেন ভয়ংকর অভ্যাস ও মানসিক চাপের সঙ্গে।উল্লেখ্য দঙ্গল-এর সময়ে শরীরের গঠন বদলানোর জন্য ফাতিমার উচ্চ ক্যালোরির ডায়েট ছিল বাধ্যতামূলক।সেই ছবির শুটিং শেষে খাবারের ওপর নির্ভরতা আর কমাতে পারেননি অভিনেত্রী। খাবার যেন তার কাছে এক ধরনের আশ্রয় হয়ে ওঠে।আবার একই সঙ্গে অপরাধবোধের কারণ। কখনো অতিরিক্ত খাওয়া, কখনো তা লুকোনোর চেষ্টা,এই চক্রে তিনি নিজেই নিজেকে আটকে ফেলেছিলেন।অভিনেত্রী জানিয়েছেন, বন্ধুমহলে একজনই প্রথম তার সমস্যা বুঝতে পেরেছিলেন।অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু তথা সহ-অভিনেত্রী সানায়া মালহোত্রা।ফাতিমার আচরণ অস্বাভাবিক এবং এর পেছনে বড় মানসিক চাপ কাজ করছে বলে মনে করেন সানায়া। বন্ধুর এই মন্তব্যই চোখ খুলে দেয়। তিনি আসলে নিজের সঙ্গেই লড়াই করছেন, উপলব্ধি করেন,মেট্রো ইন দিনো’র অভিনেত্রীর।এই রোগ তার মানসিক অবস্থাকেও বিপর্যস্ত করে।
ফাতিমার কথায়, আমি নিজেকে দোষ দিতাম, মনে হতো আমার শরীর, আমার মন-কিছুই আমার নিয়ন্ত্রণে নেই।









