
বন্যায় জর্জরিত নাইজেরিয়া। প্রাকৃতিক এই তাণ্ডবে ইতিমধ্যেই ১২০ জনের বেশি মারা গিয়েছেন, গৃহহীন হয়েছেন অন্তত পাঁচ লাখ। নাইজার-র মোকওয়া শহরে ভয়াবহ বন্যার ঘটনায় এখনো উদ্ধারকারীরা নিখোঁজদের খুঁজে যাচ্ছে। টানা ভারি বৃষ্টিপাতে শহর ও আশপাশের অঞ্চলের অসংখ্য ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, অনেকগুলো পুরোপুরি ভেসে গেছে নাইজার নদীতে।
প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, শুধু নাইজেরিয়াতেই ৪০ শতাংশ মাইদুগুরি শহর জলে ডুবে গিয়েছে। ক্ষতিগ্রস্ত প্রায় ২ লাখ মানুষ। জাতিসংঘের শিশু সংস্থা জানিয়েছে, পশ্চিম ও মধ্য আফ্রিকায় এই ধরনের চরম জলবায়ু ঘটনা বারবার ঘটছে। এতে শিশুদের বেঁচে থাকা, শিক্ষা ও নিরাপত্তা সবই চরম ঝুঁকির মুখে। শুধু নাইজেরিয়া নয়, প্রতিবেশী দেশ চাদেও ১৪৫ জনের মৃত্যু হয়েছে এবং গৃহহীন হয়েছেন প্রায় ১৫ লাখ মানুষ।
সাম্প্রতিক বন্যার ভয়াবহ চিত্র: ক্ষতিগ্রস্ত ৪০ লক্ষের বেশি, গৃহহীন ৫ লাখের বেশি, ৩ লক্ষ ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, ৬১টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৩টি হেলথ সেন্টারও নষ্ট হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা একে অভূতপূর্ব বন্যা হিসেবে আখ্যা দিয়েছে। বিপর্যয়ের মোকাবিলায় পুলিশ ও সেনাবাহিনীকে উদ্ধার অভিযানে যুক্ত করা হয়েছে।






