গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk এনটিএ পুনর্গঠনে উচ্চ পর্যায়ের কমিটি : শিক্ষামন্ত্রী

    এনটিএ পুনর্গঠনে উচ্চ পর্যায়ের কমিটি : শিক্ষামন্ত্রী

    0
    140
    High Level Committee on NTA Restructuring Education Minister
    High Level Committee on NTA Restructuring Education Minister
    এনটিএ পুনর্গঠনের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে কেন্দ্র।এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
    সুপ্রিম কোর্টের নির্দেশের পর শিক্ষামন্ত্রী বলেছেন, তিনি দেশের তরুণ এবং শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চান যে, কেন্দ্র এনটিএ-কে সম্পূর্ণ রূপে ত্রুটিমুক্ত করতে বদ্ধপরিকর।কমিটির বিশেষজ্ঞদের মতামত নিয়ে তা পর্যালোচনা করা হবে। তারপরই পরবর্তী সিদ্ধান্ত নেবে সরকার।একই সঙ্গে তিনি বলেছেন, অনিয়মের জন্য দায়ী কোনও ব্যক্তিই রেহাই পাবেন না। সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।পাশাপাশি আগামী দু’দিনের মধ্যে এনটিএ নিট-ইউজির চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের ভিত্তিতে পরীক্ষার মেধাতালিকা স‌ংশোধন করা হবে।মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৪ সালের নিট-ইউজি পুরোপুরি বাতিলের পক্ষে নয় সুপ্রিম কোর্ট। সেই নির্দেশকে স্বাগত জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।