গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International এপস্টিন ফাইল, নীরবতা ভাঙলেন মেলানিয়া

    এপস্টিন ফাইল, নীরবতা ভাঙলেন মেলানিয়া

    0
    20
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, জেফ্রি এপস্টিনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন। মেলানিয়া বলেছেন, তিনি এপস্টিনের লালসার শিকার নন। এর ফলে তার স্বামী মার্কিন প্রেসিডেন্ট বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু মেলানিয়া ট্রাম্পের এই মন্তব্যে এপস্টিন প্রসঙ্গটি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

    এই যৌন অপরাধীই ফার্স্ট লেডি মেলানিয়াকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন, অনলাইনে ছড়ানো এমন গুজব তিনি অস্বীকার করেছেন।মেলানিয়া ট্রাম্প জানিয়েছেন, ১৯৯৮ সালে নিউ ইয়র্ক সিটির একটি পার্টিতে তার স্বামীর সঙ্গে পরিচিত হন। এর দু’ বছর পর, ট্রাম্পের সঙ্গে অংশ নেওয়া আরেকটি অনুষ্ঠানে তিনি এপস্টিনের সঙ্গে প্রথম দেখা করেন।

    একইসঙ্গে মেলানিয়া ট্রাম্প, কংগ্রেসকে জেফ্রি এপস্টিনের ভুক্তভোগীদের জন্য প্রকাশ্য শুনানির আয়োজন করার আহ্বান জানিয়েছেন। যেখানে যাতে তারা নিজেদের অভিজ্ঞতার কথা বলতে পারেন।হোয়াইট হাউসে মেলানিয়ার এই ব্যতিক্রমী বক্তব্য আবারও জেফ্রি এপস্টিন মামলাকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।এই ইস্যুটি দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পকে বিতর্কের মধ্যে ফেলেছে। এমনকি তার কিছু সমর্থকও মনে করেন, সরকারি নথি প্রকাশের বিষয়টি তার প্রশাসন সঠিকভাবে সামলাতে পারেনি। আমেরিকার ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আরো বলেছেন,কলঙ্কিত জেফ্রি এপস্টিনের সঙ্গে তাঁকে যুক্ত করে যে মিথ্যাচার করা হচ্ছে,তার আজই অবসান ঘটাতে হবে।