
এফআইআরে নাম থাকলেও বৈধ পাসপোর্ট থাকলে বিদেশ যাত্রা মানুষের সাংবিধানিক অধিকার। এমনটাই জানাল দিল্লি হাইকোর্ট। সংবিধানের ২১ নং ধারা অনুসারে এটি ব্যক্তি স্বাধীনতার অংশ।
সরকার বা কর্তৃপক্ষের কোনও আচরণ সেই অধিকারে হস্তক্ষেপ করলে তাকে অবশ্যই স্বাভাবিক ন্যয়বিচারের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও যুক্তিসঙ্গত হতে হবে এমনটাই বলল দিল্লি হাইকোর্ট।
প্রসঙ্গত, রাহেজা ডেভলপার্স সংস্থার প্রাক্তন ডিরেক্টর যোগেশ রাহেজা পাসপোর্ট পুনর্নবীকরণের আবেদন পেশের সময় তাঁর নামে এফআইআর ঝুলে থাকার কথা না জানানোয় সেই পাসপোর্ট বাজেয়াপ্তর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব কেন্দ্রের পাসপোর্ট বাজেয়াপ্তের সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন।









