গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International তুলসি গ্যাবার্ডকে গোয়েন্দা প্রধান করলেন ট্রাম্প

    তুলসি গ্যাবার্ডকে গোয়েন্দা প্রধান করলেন ট্রাম্প

    0
    217

    আমেরিকার কংগ্রেসের প্রাক্তন ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন অধিকর্তা হিসেবে নিয়োগ করেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

     

    তুলসী নাম দেখে অনেকে তাঁকে ভারতীয় বংশোদ্ভূতভেবে ভুল করেন। কিন্তু তাঁর সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। তবে আমেরিকার কংগ্রেসের সদস্য তুলসী ভারতীয় বংশোদ্ভূত সমাজে যথেষ্ট জনপ্রিয়। ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়েছিলেন। তার আগে ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী। গত অগাস্টে ফ্লরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসী।

    তার পরে জল্পনা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ভোটে রানিং মেট হিসাবে তাঁকে বেছে নিতে পারেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।

    ছবি  সৌজন্যে : সোশ্যাল মিডিয়া