
মহাত্মা গান্ধী এবং কৃষক আন্দোলন সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতকে নোটিস পাঠিয়েছে আদালত।
আগামী ২৮ নভেম্বরের মধ্যে অভিযোগ সম্পর্কে তাঁর জবাব চাওয়া হয়েছে। হিমাচল প্রদেশের মণ্ডীর সাংসদ কঙ্গনার বিরুদ্ধে উত্তরপ্রদেশের আগরার এমপি-এমএলএ আদালতে ১১ সেপ্টেম্বর মামলা করেছিলেন রমাশঙ্কর শর্মা নামে এক আইনজীবী। তারই ভিত্তিতে আদালতের এই পদক্ষেপ। বিতর্কিত মন্তব্যের জন্য বরাবরই পরিচিত কঙ্গনা। কখনও তিনি স্বাধীনতা সংগ্রামে গান্ধীর পথ এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে কঙ্গনা লিখেছিলেন, ভারতে কৃষক আন্দোলন বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করতে পারত।
কিন্তু শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিচক্ষণ সিদ্ধান্তের জন্যই তা হতে পারেনি।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া









