গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home West Medinipur দাউদাউ করে জ্বলল কন্টেনার, পুড়ে ছাই ৮টি নতুন গাড়ি

    দাউদাউ করে জ্বলল কন্টেনার, পুড়ে ছাই ৮টি নতুন গাড়ি

    0
    383
    ছবি সৌজন্যে : নিজস্ব
    খড়গপুরে জাতীয় সড়কের ওপর দাউদাউ করে জ্বলে গিয়েছে নতুন গাড়ি বোঝাই কন্টেনার ট্রাক। বিধ্বংসী আগুনে কন্টেনার তো পুড়ে গেছেই, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে ভিতরে থাকা ঝকঝকে নতুন ৮ টি গাড়ি।
    পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার খড়গপুর কলকাতা ১৬ নং জাতীয় সড়কের লেনের কৃষ্ণনগর পার্কিংয়ে এই অগ্নিকাণ্ডের কারণ অবশ্য জানা যায়নি। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ২টি ইঞ্জিন। প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক, কর্মীরাও। অগ্নিকাণ্ডের জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়।
    পরে কন্টেনারটি সরানো হলে, যান চলাচল স্বাভাবিক হয়। দমকলে প্রাথমিক অনুমান, কন্টেনারের ভিতরে বৈদ্যুতিক গাড়ি থাকায় সেইখান থেকেই শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে।