গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Howrah ফের হাওড়ার ডোমজুড়ে বন্ধ কারখানায় আগুন

    ফের হাওড়ার ডোমজুড়ে বন্ধ কারখানায় আগুন

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ফের আগুন হাওড়ার ডোমজুড়ের একটি বন্ধ কারখানায়। মঙ্গলবার কাটলিয়া প্রোজেক্ট এরিয়ার এক বন্ধ কারখানায় প্রথম আগুন দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর দেন ডোমজুড় থানা এবং দমকলকে।

    ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে দমকলের একটি ইঞ্জিন। তবে বন্ধ কারখানায় কীভাবে আগুন লাগল তা নিয়ে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানা।

    উল্লেখ্য, সোমবার ডোমজুড়ের উত্তর ঝাপড়দহ এলাকার একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে আতঙ্ক ছড়িয়েছিল। ঘটনাস্থলে পৌঁছে ১৫ ইঞ্জিন প্রায় সাড়ে চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।