
যারা ভুল করে তারা ভুল স্বীকার করে নেয়, কিন্তু যারা অন্যায় করে তারা অন্যায় করেই যায়। এই সরকারের সামনে আন্দোলন করে কোনও লাভ নেই।
বর্তমানের চাকরিহারাদের সমস্যার সমাধান কোর্টই করতে পারে, দাবি করেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তিনি আরও বলেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেন তাঁর আন্দোলন লগ্নে জন্ম, কিন্তু তিনি কোনও আন্দোলনকে সম্মান দেন না।
আরজি কর আন্দোলন যেমন স্থিমিত হয়ে গিয়েছে, সেরমকভাবেই চাকরিহারা শিক্ষকদের আন্দোলনও একদিন থেমে যাবে, কারণ তাঁদের প্রত্যেকের সংসার রয়েছে। পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা বলে কিছুই নেই, দাবি করেছেন তিনি।









