গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Bankura ফুঁসছে গন্ধেশ্বরী-কংসাবতী, বাঁকুড়ায় জলের তলায় সেতু-রাস্তা

    ফুঁসছে গন্ধেশ্বরী-কংসাবতী, বাঁকুড়ায় জলের তলায় সেতু-রাস্তা

    0
    610
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অগাস্টের প্রথমে বানভাসি হয়েছিল বিস্তীর্ণ অঞ্চল, সেই রেশ কাটতে না কাটতে ভারী বৃষ্টিতে ফের বন্যা পরিস্থিতি বাঁকুড়ায়। বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় শনিবার সকাল থেকে জলের তলায় বাঁকুড়ার বেশ কয়েকটি সেতু ও রাস্তা।
    সেতুর ওপর দিয়ে জল যাওয়ায় বন্ধ হয়ে গিয়েছে। বুধবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে বাঁকুড়া জেলায়। আর তাতেই ফুঁসছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, কংসাবতী, শালী সহ বিভিন্ন নদী। দ্বারকেশ্বরের জলস্তর বৃদ্ধির জেলে জলের নীচে চলে গিয়েছে মিনাপুর, ভাদুল ও কেঞ্জাকুড়া এলাকার তিনটি কজওয়ে। দুর্ঘটনা এড়াতে তিনটি কজওয়ে দিয়ে যানচলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সিমলাপাল থেকে খতড়া যাওয়ার রাস্তা শিলাবতী নদীর সেতু কার্যত জলের তলায় চলে গিয়েছে।
    বাঁকুড়ার পাত্রসায়রে ধগড়িয়া থেকে হদলনারায়ণপুর যাওয়ার রাস্তায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও ঘোরালো হবে।