
ডায়াবেটিস, হৃদরোগ, জয়েন্টের সমস্যার মতো বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমাতে প্রয়োজন ওজন কমানো, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। এটি কেবল চেহারার সঙ্গেই সম্পর্কিত নয়, সামগ্রিক সুস্থতা ও দীর্ঘায়ুও অনেক সময় ওজনের ওপর নির্ভরশীল।
অতিরিক্ত ওজন হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে এবং জীবনযাত্রার মানকে প্রভাবিত করতে পারে।এই অবস্থায় সকালের স্বাস্থ্যকর কিছু অভ্যাস বিপাককে অনুকূল করে এবং স্বাস্থ্যকর ও স্থায়ী উপায়ে ক্যালরির ঘাটতি বজায় রাখা সহজ করে ওজন কমাতে সাহায্য করতে পারে। এটি ক্লান্তিও রোধ করতে পারে, যার ফলে সারা দিন চনমনে থাকতে পারবেন আপনি।বলা হয় সকালের কয়েকটি ভালো অভ্যাস সামগ্রিক স্বাস্থ্যের জন্য এবং বিশেষ করে ওজন কমানোর জন্য অবিশ্বাস্যভাবে উপকারী হতে পারে।এই অভ্যাসগুলো অস্বাস্থ্যকর খাদ্যাভাস দূর করতে পারে, মেজাজ ভালো রাখতে পারে, কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, হজমশক্তি উন্নত করতে পারে এবং হরমোনের ভারসাম্য ঠিক রাখতে পারে।ওজন কমানোর জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। প্রথমেই জল পান করলে শরীর আর্দ্র থাকে, হজমশক্তি বৃদ্ধি পায় এবং বিপাক কিছুটা বৃদ্ধি পায়। ডিটক্সিফাই করার জন্য লেবু বা এক চিমটি দারুচিনি যোগ করুন।পাশাপাশি সকালের ১০-১৫ মিনিটের স্ট্রেচ রক্ত প্রবাহ উন্নত করে, কর্টিসলের মাত্রা কমায় এবং শরীরকে সারা দিনের জন্য প্রস্তুত করে।এটি লো-ইমপ্যাক্ট ও ফ্যাট বিপাককে ত্বরান্বিত করার সঙ্গেই শরীরের স্টিফনেস দূর করে।অন্যদিকে,সকালের আলো আপনার বডি ক্লককে সেট করে। এটি শরীরে সেরোটোনিন অর্থাৎ খুশির হরমোন বৃদ্ধি করতে সাহায্য করে এবং রাতে মেলাটোনিন নিয়ন্ত্রণে সাহায্য করে,যাতে ভালো ঘুম হয়। সুস্থ হরমোনের ভারসাম্য বজায় রাখার জন্য সঠিক ঘুম অপরিহার্য, যা ওজন কমানোর জন্য উপকারী হতে পারে।সেইসঙ্গে,আপনি যখন জানেন যে সারা দিন কী খাবেন, তখন আপনার খাওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা কম থাকে। আগে থেকে পরিকল্পনা করলে পুষ্টির ভারসাম্য নিশ্চিত করার সঙ্গে ক্যালরির পরিমাণও ঠিক থাকে।এদিকে,ডিম, গ্রিক দই, মুগ চিলা ইত্যাদি প্রোটিনসমৃদ্ধ ব্রেকফাস্ট আপনার পেট দীর্ঘক্ষণ ভরা রাখবে।দুপুরের খিদে কমাতে ও নিয়ন্ত্রণ করতে পারে। চিনিযুক্ত সিরিয়াল বা শুধু কার্বোহাইড্রেট-ভিত্তিক খাবার এড়িয়ে চলুন।সকালে অ্যাভোকাডো, বাদাম বা সিডসের মতো ভালো ফ্যাট পেট ভরায় এবং বিপাক ক্রিয়ায় সাহায্য করে। এগুলো মস্তিষ্কের কার্যকারিতা এবং হরমোনের ভারসাম্যও বজায় রাখে, যা ওজন কমানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা মানসিক চাপ বাড়াতে পারে এবং মনোযোগ সহকারে খাবার খাওয়া থেকে আপনাকে বিরত রাখতে পারে। তাই সকাল শুরু করুন নিজের যত্ন নেওয়ার মাধ্যমে।আর গ্রিন টি ও ব্ল্যাক কফি ,পরিমিত পরিমাণে, উভয়ই বিপাক ঠিক রাখতে এবং ফ্যাট পোড়াতে সাহায্য করে। সকালে ব্রেকফাস্ট-র ৩০-৪৫ মিনিট পরে এগুলো পান করুন। সর্বোত্তম ফলাফলের জন্য মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলুন।









