
জয়পুরে প্রাক্তন সেনা কর্তাকে ধাক্কার পর১০ ফুট টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রাক্তন অফিসার নরসরাম জাজরা-র। স্থানীয় সূত্রে খবর, নিজের সাইকেলে চিত্রকূট স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন ওই প্রাক্তন সেনাকর্তা।
সেই সময়ই হঠাৎ পিছন থেকে একটি বেপরোয়া গাড়ি ধাক্কা মারে তাঁকে। গাড়ির সামনের চাকার তলায় আটকে প্রায় ১০ ফুট টেনে নিয়ে যায় ওই অবসরপ্রাপ্ত সেনাকে। ওই নৃশংস ঘটনার দৃশ্য ধরা পড়েছে রাস্তার ধারের সিসিটিভি ক্যামেরায়।
ওই ফুটেজে দেখা গেছে, এক মহিলা গাড়িটি চালাচ্ছিলেন এবং তাঁর সন্তান বসেছিল পাশের সিটে। দুর্ঘটনার পর আর সেখানে দাঁড়াননি তিনি। দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান গাড়ি নিয়ে।








