গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home West Burdwan চিকিৎসায় গাফিলতি, হাসপাতালে গুলি

    চিকিৎসায় গাফিলতি, হাসপাতালে গুলি

    0
    129
    ছবি সৌজন্যে : নিজস্ব
    চিকিৎসায় গাফিলতির অভিযোগে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুর্গাপুরে। জানা গিয়েছে দুর্গাপুরের অঙ্গদপুরের বাসদেব পাল নামে বছর ৫৩-র এক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়।
    তাঁকে দুর্গাপুরের শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বাসুদেব। পরিবারের অভিযোগ চিকিৎসা না করে ফেলে রাখা হয়েছে। চিকিৎসকের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। শুক্রবার রাতে এই নিয়ে হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। সেখানেই তাদের মধ্যে একজন গুলি চালায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
    গুলি চালানো এবং অশান্তি বাধানোর অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে দুর্গাপুর থানার পুলিশ।