গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ভারতে সস্ত্রীক মাক্রোঁ, ‘প্রিয় বন্ধু’ বলে স্বাগত মোদীর

    ভারতে সস্ত্রীক মাক্রোঁ, ‘প্রিয় বন্ধু’ বলে স্বাগত মোদীর

    0
    36
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    তিন দিনের সফরে ভারতে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। সোমবার মধ্যরাতে স্ত্রী ব্রিজেতকে নিয়ে মুম্বইয়ে পৌঁছন তিনি।
    মুম্বই বিমানবন্দরে তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস এবং সে রাজ্যের রাজ্যপাল আচার্য দেবরাট। মুম্বইয়ে পৌঁছনোর আগেই বিমান থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন প্রেসিডেন্ট মাক্রোঁ। বিমানের জানলা থেকে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, ভারতের পথে। ভারত এবং ফ্রান্স বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর প্রিয় বন্ধু বলেও সম্বোধন করেছেন প্রেসিডেন্ট মাক্রোঁ।
    মঙ্গলবার সকালে ফরাসি প্রেসিডেন্টের ওই পোস্ট শেয়ার করে নরেন্দ্র মোদী মাক্রোঁকে ভারতে স্বাগত জানিয়েছেন। নরেন্দ্র মোদীও ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রিয় বন্ধু বলে সম্বোধন করে লিখেছেন, মুম্বই এবং পরে দিল্লিতে দেখা হচ্ছে।