গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National লন্ডনে গান্ধী মূর্তিতে ভাঙচুর, লেপা হল কালি

    লন্ডনে গান্ধী মূর্তিতে ভাঙচুর, লেপা হল কালি

    0
    60
    ছবি সৌজন্যে : এক্স
    ২রা অক্টোবর গান্ধী জয়ন্তীর আগেই লন্ডনের ট্যাভিস্টক স্কোয়ারে মহাত্মা গান্ধীর মূর্তিতে ভাঙচুর, কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে।
    গান্ধীজিকে সন্ত্রাসবাদী বলেও কালি দিয়ে লিখে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনার নিন্দা জানিয়েছে ভারতীয় হাই কমিশন। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ করে ভারতীয় হাই কমিশনের তরফে বলা হয়েছে এহেন আচরণে কেবল গান্ধীমূর্তির অপমান হয়েছে তা নয়, বরং আঘাত হয়েছে অহিংস নীতির ওপর।
    এই ঘটনা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের পাশাপাশি গান্ধীমূর্তিকে আগের অবস্থানে ফেরানোর আর্জিও জানানো হয়েছে ভারতীয় দূতাবাসের তরফে। ইতিমধ্যে মেট্রোপলিটন পুলিশ এবং স্থানীয় ক্যামডেন কাউন্সিলের তরফে জানানো হয়েছে এই ঘটনায় কারা যুক্ত তাঁর খোঁজ চলছে।