গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Technology গুগলের পিক্সেল ১০ সিরিজ

    গুগলের পিক্সেল ১০ সিরিজ

    0
    163
    ছবি সৌজন্যে : এক্স

    প্রযুক্তি জগতে বহুল প্রত্যাশিত বার্ষিক আয়োজন মেড বাই গুগল এ বছর অনুষ্ঠিত হলো নিউইয়র্কে। এবারের অনুষ্ঠান ছিল অনেকটা টক শোর মতো,যেখানে উপস্থাপক জিমি ফ্যালনের সঙ্গে গুগল লঞ্চ করেছে পিক্সেল ১০ সিরিজের তিনটি স্মার্টফোন,পিক্সেল টেন, পিক্সেল টেন প্রো ও পিক্সেল টেন প্রো এক্সএল, নতুন ফোল্ডেবল ফোন পিক্সেল প্রো ফোল্ড, পিক্সেল ওয়াচ ফোর, পিক্সেল বাডস টু -এ এবং প্রথমবারের মতো পিক্সেল স্ন্যাপ নামে ম্যাগনেটিক চার্জিং ইকোসিস্টেম।

    এছাড়া গুগলের সর্বাধুনিক জেমিনি এআই-এর নতুন সব ফিচার ঘোষণা করা হয়।গুগলের নতুন তিনটি ফোনেই ব্যবহার করা হয়েছে নিজস্ব টেনসর জি ফাইভ চিপ, যা কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ফিচারে সমৃদ্ধ।জানা গেছে পিক্সেল ১০ মডেলে রয়েছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, উন্নত ডুয়েল ক্যামেরা এবং জেমিনি লাইভ সুবিধা। দাম শুরু ৭৯৯ ডলার।পিক্সেল টেন প্রো এসেছে ট্রিপল লেন্স ক্যামেরা,ওয়াইড, আলট্রা ওয়াইড এবং ফাইভ এক্স টেলিফটো, আরও টেকসই ডিজাইন এবং উন্নত এআই ফিচারসহ। পিক্সেল টেন প্রো এক্সএল হলো সিরিজের সবচেয়ে শক্তিশালী ফোন, ৬.৮ ইঞ্চির কিউএইচডি প্লাস ডিসপ্লে, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও উন্নত ভিডিও স্টেবিলাইজেশন সুবিধা রয়েছে। তিনটি মডেলই ২৮ আগস্ট থেকে বাজারে পাওয়া যাবে।অন্যদিকে,গুগলের নতুন ফোল্ডেবল ফোন পিক্সেল প্রো ফোল্ড-এ রয়েছে ৮ ইঞ্চি ভেতরের ডিসপ্লে ও ৬.৪ ইঞ্চি বাইরের ডিসপ্লে, দুটোই ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত। এতে আছে ট্রিপল ক্যামেরা, ফাইভ এক্স টেলিফটো লেন্স এবং ওয়াটারপ্রুফ রেটিং।

    আর,নতুন পিক্সেল ওয়াচ ফোর এসেছে বড় ডিসপ্লে, বেশি উজ্জ্বলতা ও দ্রুত চার্জিং সুবিধা নিয়ে,মাত্র ১৫ মিনিটেই ৫০% চার্জ হয়। এতে উন্নত হার্ট রেট মনিটরিং, ঘুম পর্যবেক্ষণ ও নিখুঁত জিপিএস ট্র্যাকিং যুক্ত হয়েছে।