গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Technology গ্রোক চ্যাটবটের লাখো তথ্য ফাঁস

    গ্রোক চ্যাটবটের লাখো তথ্য ফাঁস

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স

    ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান এক্সএআই–এর তৈরি চ্যাটবট ,গ্রোক সম্প্রতি ব্যাপক আলোচনায় এসেছে।

    তাৎক্ষণিক অনলাইন অনুসন্ধান ও সোশ্যাল মিডিয়া বিশ্লেষণের সুবিধার কারণে এর ইউজার দ্রুত বেড়েছে। কিন্তু হঠাৎ করেই গ্রোক ইউজারদের কয়েক লাখ আলাপচারিতা বা ,কথোপকথন অনলাইনে ফাঁস হয়ে পড়েছে।ফাঁস হওয়া এসব আলাপ গুগল সার্চ ইঞ্জিনে পাওয়া যাচ্ছে। এতে ইউজারদের ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে।এদিকে,গ্রোক চ্যাটবটে একটি শেয়ার বাটন রয়েছে।সেটি প্রেস করলে নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে আলাপ শেয়ার করার জন্য একটি লিংক তৈরি হয়।কিন্তু সমস্যা হলো,ওই লিংক শুধু প্রাপকের কাছেই সীমাবদ্ধ থাকেনি, বরং গুগলে ইনডেক্স হয়ে সার্চ ইঞ্জিনে চলে গেছে। জানা গেছে এখনও পর্যন্ত গুগলে প্রায় ৩ লাখ ৭০ হাজার গ্রোক চ্যাট পাওয়া গেছে।ফাঁস হওয়া তথ্যে রয়েছে,নিরাপদ পাসওয়ার্ড তৈরির টিপস, ওজন কমানোর খাদ্যতালিকা, জটিল চিকিৎসাবিষয়ক প্রশ্নোত্তরসহ নানা সংবেদনশীল তথ্য।বিশেষজ্ঞরা বলছেন, শেয়ারে সরাসরি ইউজারের নাম বা অ্যাকাউন্ট দেখা না গেলেও ব্যক্তিগত তথ্য যেমন অবস্থান, মানসিক স্বাস্থ্য, ব্যবসায়িক বিষয় বা সম্পর্কের তথ্য ফাঁস হতে পারে।

    অন্যদিকে এর আগে এমন ঘটনা চ্যাটজিপিটির ক্ষেত্রেও ঘটেছিল।সমস্যার সমাধানে ওপেনএআই একটি পরীক্ষামূলক সুবিধা বন্ধ করে দিয়েছে।তাদের মতে, এটি ছিল স্বল্পমেয়াদি পরীক্ষা। ইউজারদের তথ্য অনিচ্ছাকৃতভাবে প্রকাশের ঝুঁকি থাকায় দ্রুত তা মুছে ফেলা হয়েছে।