গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home North 24Pgs এসএসসি ভবনের বাইরে অবস্থানে অনড় চাকরিহারারা

    এসএসসি ভবনের বাইরে অবস্থানে অনড় চাকরিহারারা

    0
    103
    ছবি সৌজন্যে : নিজস্ব

    রাতভর অবস্থানের পর মঙ্গলবার সকালেও এসএসসি ভবনের বাইরে বিক্ষোভ অবস্থানে সামিল চাকরিহারারা। দফায় দফায় স্লোগান তুলছেন তাঁরা। তাঁদের দাবি, ওএমআর শিট এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।

    আন্দোলনকারীদের একাংশ বলছেন, যোগ্যদের তালিকা প্রকাশ করা না হলে অযোগ্যদের ছাঁটাই করতে হবে। এমনই বিভিন্ন বিক্ষিপ্ত মন্তব্য উঠে আসছে। শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যানের পদত্যাগের দাবিও তোলা হচ্ছে অবস্থান থেকে। তবে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের আগামী পদক্ষেপ কী হতে চলেছে, সে বিষয়ে সর্বসম্মত ভাবে কোনও সিদ্ধান্তের কথা এখনও জানা যায়নি। আপাতত আচার্য সদনে এসএসসি চেয়ারম্যান এবং অন্য আধিকারিকদের ভবনের ভিতরেই আটকে রেখেছেন তাঁরা। এদিন সকালে ভবনের ভিতরে চা নিয়েও কাউকে প্রবেশ করতে দেননি আন্দোলনকারীরা।

    অন্যদিকে এসএসসি ভবনের পাশাপাশি মধ্যশিক্ষা পর্ষদের অফিসের ভিতরেও আমরণ অনশন শুরু করছেন চাকরিহারা গ্রুপ সি, গ্রুগ ডি এর ৮ জন শিক্ষাকর্মী।