
চিন সফরের আগেই দুদিনের সফরে ভারতে এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। দেওয়া হয়েছে গার্ড অফ অনারও। সেখানেই হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দুদেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন দুজনে। দিল্লির রাজঘাটের মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাক্ষর করেছেন পরিদর্শন বইয়ে। রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপনের পর হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে স্মারক। শুক্রবার বিকেলে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে শেখ হাসিনার বিশেষ বিমান। সেখানে জাঁকজমকপূর্ণভাবে অভ্যর্থনা জানানো হয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। সন্ধ্যায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।









