গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International মঙ্গলবার চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানি

    মঙ্গলবার চিন্ময়কৃষ্ণের জামিন মামলার শুনানি

    0
    117
    ছবি সৌজন্যে : এক্স
    মঙ্গলবার রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর জামিন মামলার শুনানি হবে। সোমবার তাঁকে গ্রেফতার করে চট্টগ্রাম পুলিশ।
    পরের দিন হাজির করানো হয় চট্টগ্রাম আদালতে। তবে জামিনের আর্জি সে দিন নামঞ্জুর হয়ে যায়। বিচারক তাঁকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেছেন সনাতনপন্থীরা। তার আঁচ পড়েছে ভারতেও।সনাতনী জাগরণ মঞ্চের চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর নাগরিক অধিকার যাতে অক্ষুণ্ণ থাকে, সে বিষয়ে দিল্লি থেকেও ঢাকাকে বার্তা দেওয়া হয়েছে। চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর পাশে দাঁড়িয়েছে ইসকনও। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য রবিবার বিশ্বজুড়ে শান্তিপ্রার্থনা করেছে ইসকন। এই আবহে মঙ্গলবার ফের বাংলাদেশের আদালতে শুনানির জন্য উঠবে চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর মামলা।
    জামিন কি পাবেন তিনি, বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সনাতনী ধর্মাবলম্বীরা আপাতত তাকিয়ে রয়েছেন সেই উত্তরের অপেক্ষায়। চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারির পরে চট্টগ্রাম পুলিশ জানিয়েছে, রুদ্রপতি কেশব দাস এবং রঙ্গনাথ শ্যামসুন্দর দাস নামে আরও দুই সন্ন্যাসীকে গ্রেফতার করা হয়েছে।