গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National ফাঁপা, দিশাহীন প্রতিশ্রুতি, আক্রমণ কংগ্রেসের

    ফাঁপা, দিশাহীন প্রতিশ্রুতি, আক্রমণ কংগ্রেসের

    0
    70
    ছবি সৌজন্যে : এক্স
    সংসদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পরই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণে নেমেছে কংগ্রেস।
    বুধবার বাজেট অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণকে নিরস, দিশাহীন এবং ফাঁপা প্রতিশ্রুতিতে ভরা বলে কটাক্ষ করেছে বিরোধী দল। রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বলেছেন, ওই ভাষণে নতুন কিছুই ছিল না। আগেও যা বলা হয়েছে, সেগুলিরই পুনরাবৃত্তি করা হয়েছে।
    তাঁর কথায়, এটি সরকারের তৈরি একেবারে ফাঁপা ভাষণ, যা রাষ্ট্রপতি সাংবিধানিক রীতি মেনে পড়ে শোনান। যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি মুর্মু বিকশিত ভারত-এর সংকল্প, স্বদেশি আন্দোলন ও জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলিতে সংসদের দুই কক্ষের সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।