
স্ত্রীর সঙ্গে ঝামেলা কারণে নিজের স্ত্রীকে মৃত দেখিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে বিএলও স্বামীর বিরুদ্ধে। ঘটনা জানার পরেই সংশিষ্ট বিএল ওকে শোকজ করেছে নির্বাচন কমিশন।
টুম্পা দাস নামে ওই মহিলা জানিয়েছেন ১০ বছর আগে মুর্শিদাবাদের সাগরদিঘির পিলকি গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক প্রভাকর মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাদের ৪ বছরের ছেলেও রয়েছে। কিন্তু স্বামীর সঙ্গে ঝামেলার কারণে ২ বছর ধরে টুম্পা তার বাবার বাড়ি সুতিতে থাকেন। এবার বিএলও-র দায়িত্ব পেয়েছেন প্রভাকর। টুম্পার অভিযোগ ঝামেলার কারণে বিএলও হওয়ায় তাঁর স্বামী ইচ্ছে করে ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ দিয়েছেন।
টুম্পার দাবি এনুমারেশন ফর্ম না আসায় খোঁজ শুরু করতে জানতে পারেন মৃত বলে ভোটার তালিকায় তাঁর নাম ওঠেনি। টুম্পার অভিযোগ স্বামী বিএল ও হওয়ায় প্রভাব খাটিয়ে এমন কাজ করেছে।









