গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National প্রান্তিক মানুষের জীবনের মান উন্নয়ন, বললেন রাষ্ট্রপতি

    প্রান্তিক মানুষের জীবনের মান উন্নয়ন, বললেন রাষ্ট্রপতি

    0
    32
    ছবি সৌজন্যে : এক্স
    সংসদে কেন্দ্রীয় বাজেট অধিবেশন-র শুরুর প্রাক্কালের ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের জীবনধারণের মান উন্নয়নে কেন্দ্রীয় সরকারের একাধিক কল্যাণমূলক প্রকল্পের প্রশংসা করেছেন।
    রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসদের ভাষণে ভিবি জি রাম জি বিল–এর উল্লেখ করতেই সংসদে তীব্র হট্টগোল শুরু হয়। বিরোধী দলের সাংসদরা সঙ্গে সঙ্গেই প্রতিবাদে ফেটে পড়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, এই বিলের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এতে দুর্নীতির কোনও সুযোগ থাকবে না। তবে তাঁর এই দাবিকে ঘিরেই বিরোধী সাংসদরা আপত্তি তোলেন এবং সংসদের দুই কক্ষেই জোরাল কণ্ঠে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর কথায়, আয়ুষ্মান ভারত-সহ নানা সামাজিক প্রকল্পে উপকৃত হয়েছেন দেশের কোটি কোটি মানুষ। রাষ্ট্রপতি বলেছেন, কেন্দ্র সরকার কেবল সামাজিক কল্যাণেই নয়, পরিকাঠামো উন্নয়নেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতো আধুনিক ট্রেন চালু করা এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার উদ্যোগকেও তিনি সরকারের বড় সাফল্য হিসেবে তুলে ধরেছেন।
    অধিবেশনে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, এই সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে পেরে তিনি আনন্দিত। গত বছরটি ভারতের দ্রুত অগ্রগতি ও ঐতিহ্যের উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সারা দেশে বন্দে মাতরম-এর ১৫০ বছর পূর্তি উদযাপিত হচ্ছে। এই মহান অনুপ্রেরণার জন্য দেশবাসী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন।