
এবার পাকিস্তান থেকে সমস্ত আমদানি নিষিদ্ধ করেছে ভারত। সেই সঙ্গে পাকিস্তানের জাহাজকে ভারতীয় বন্দরে প্রবেশেও নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে।
বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং মানুষের স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আমদানি বন্ধ থাকবে। বর্তমানে যে সব পণ্য ট্রানজিটে রয়েছে, তারওপরও এই নির্দেশ কার্যকর হয়েছে। পাকিস্তান থেকে ভারত মূলত ফল ও তৈলবীজ আমদানি করত।
কিছু ফার্মাসিউটিক্যাল পণ্যও আমদানি করা হত। তবে পুলওয়ামা হামলার পর থেকেই এই আমদানি তলানিতে ঠেকেছিল। এবার পুরোপুরি আমদানিই বন্ধ করে দিয়েছে ভারত।








