
ভারত দরিদ্র নয়। অনেকেই ভারতকে লুট করে নিজেদের চমৎকার বাড়ি তৈরি করেছে। ভারত কখনও কাউকে লুট করেনি। লন্ডনে এই বার্তা দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। বিশ্বমঞ্চে পাকিস্তানের সন্ত্রাস সংক্রান্ত পর্দাফাঁস করতে ডেনমার্কের কোপেনহেগেন থেকে লন্ডনে পৌঁছেছে বিজেপি সাংসদ রবিশঙ্করের নেতৃত্বাধীন সাংসদদের প্রতিনিধি দল।
সেখানেই প্রতিনিধি দলের সদস্য শমীক জোর দিয়ে বলেছেন, ভারত ভিক্ষার পাত্র নিয়ে কারও দরজায় দাঁড়াইনি। এখানে সকলকে সতর্ক করতে আসা। ভারতের সঙ্গে যা ঘটেছে, আগামীতে অন্যদের সঙ্গেও ঘটতে পারে। বাইট: শমীক ভট্টাচার্য অন্যদিকে পাকিস্তানের সঙ্গে পরের আলোচনা শুধুই পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার নিয়ে হওয়া উচিত।
মালয়েশিয়ায় গিয়ে এই কথাই জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালপুরে প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলোচনা হয়েছে অভিষেকদের। তিনি বলেছেন, পাকিস্তানের সঙ্গে দশকের পর দশক ধরে কথা চলছে। ধরন বদলেছে, সরকার বদলেছে। কিন্তু একটি বিষয়ই স্থির রয়েছে। তা হল পাকিস্তানের সঙ্গে সংঘাত। বাইট: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ









