
পহেলগাঁওয়ের আকাশে-বাতাসে এখনও যেন বুলেটের গর্জন, মৃত্যুপুরীর হিমশীতলতা আর নীরবতা। এই আবহে প্রতিবেশী দেশকে পাল্টা দিতে ইতিমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি।
তারই অংশ হিসাবে এবার নিজেদের নৌশক্তি প্রদর্শন করেছে ভারত। বৃহস্পতিবার আরব সাগরে নৌ মহড়া চলাকালীন সফল ক্ষেপনাস্ত্রের উৎক্ষেপন করা হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর দাবি, এটা নৌপথে আত্মরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আত্মনির্ভর ভারত-এরই ফসল।









