গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অনুপ্রবেশকারীরা ভারতের জন্য হুমকি: প্রধানমন্ত্রী

    অনুপ্রবেশকারীরা ভারতের জন্য হুমকি: প্রধানমন্ত্রী

    0
    107
    ছবি সৌজন্যে : সংগৃহীত
    অনুপ্রবেশকারীদের কারণে ভারতের জনসংখ্যা কাঠামোয় পরিবর্তন ঘটেছে, যা দেশের বৈচিত্র্যের ঐকাকে হুমকির মুখে ফেলেছে।
    আরএসএস-এর ১০০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন এই পরিবর্তন শুধু সামাজিক সম্প্রীতি নয়, বরং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যও একটি বড় ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তিনি। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ঐক্যের এই শক্তি যদি ভেঙে পড়ে, তাহলে ভারত দুর্বল হয়ে পড়বে।
    প্রধানমন্ত্রীর অভিযোগ, অনুপ্রবেশকারীরা দেশের তরুণদের কর্মসংস্থান কেড়ে নিচ্ছে এবং নারীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তাঁর কথায়, এই কারণেই তিনি ডেমোগ্রাফিক মিশনের ঘোষণা করেছেন।