গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International লোহিত সাগরেও বাণিজ্য বন্ধের হুমকি ইরানের

    লোহিত সাগরেও বাণিজ্য বন্ধের হুমকি ইরানের

    0
    19
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    আমেরিকা ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার শান্তি বৈঠকের আবহেই আরব দুনিয়ার জলসীমায় রণংদেহী মেজাজ তৈরি হয়েছে।

    একদিকে হরমুজ প্রণালী ও ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলিতে মার্কিন নৌসেনার অবরোধ অন্যদিকে পাল্টা হিসেবে আন্তর্জাতিক বাণিজ্য পথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই পাল্টাপাল্টি অবস্থানে উত্তপ্ত বিশ্ব রাজনীতি।ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস স্পষ্ট জানিয়েছে, মার্কিন নৌ-অবরোধ যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল।ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলি আবদোল্লাহি হুঁশিয়ারি দিয়েছেন যে, এই অবরোধ অব্যাহত থাকলে ইরান জাতীয় স্বার্থ রক্ষায় চূড়ান্ত পদক্ষেপ নেবে। সেক্ষেত্রে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য পথও পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। ফলে ওই অঞ্চল দিয়ে কোনও ধরনের আমদানি-রপ্তানি সম্ভব হবে না।ইসলামাবাদে ইরান ও পাকিস্তানের মধ্যে প্রথম দফার শান্তি বৈঠক ব্যর্থ হওয়ার পর এই নৌ-অবরোধ শুরু করেছে ওয়াশিংটন। আমেরিকার মূল লক্ষ্য হলো ইরানের সামুদ্রিক বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে সীমাবদ্ধ করা।

    তবে অবরোধের মধ্যেই সামুদ্রিক ট্র্যাকিং ডেটা এবং ইরানের সংবাদ সংস্থা‘তাসনিম-এর রিপোর্ট অনুযায়ী, ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলি থেকে বেশ কিছু জাহাজ নিরবচ্ছিন্নভাবে হরমুজ প্রণালী অতিক্রম করতে পেরেছে।