
লেবানের রাজধানী বেরুটের দক্ষিণাঞ্চলীয় উপশহরে একাধিক বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। ইজরায়েলের দাবি, তারা হিজবুল্লার ড্রোন উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলার আগে ওই এলাকায় বেশ কয়েকটি ভবন থেকে লোকজনকে সরে যেতে সতর্ক বার্তা দিয়েছিল ইজরায়েল।
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেল পোস্টে তিনি লিখেছেন, মাতৃভূমি, দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং অর্থনীতির ওপর একটি পরিকল্পিত ও সংগঠিত আক্রমণ হিসাবে দেখা হচ্ছে।
বিশেষ করে ছুটির প্রাক্কালে এবং পর্যটন মরসুমের সময়। লেবানের প্রেসিডেন্ট জোশেফ আউন এই হামলাকে একটি আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসাবে আখ্যা দিয়েছেন।






