গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Howrah বেলুড়মঠে যীশুপুজো

    বেলুড়মঠে যীশুপুজো

    0
    959
    ছবি সৌজন্যে : নিজস্ব

    প্রতি বছরের মতো ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হয়েছে যীশুপুজো। যীশুর প্রতিকৃতি রেখে রামকৃষ্ণদেবের সন্ধ্যারতির পর ফুল, ফল, মিষ্টি, কেক, পেস্ট্রি নিবেদন করে যীশুর পুজো করা হয়।

    যথাযোগ্য মর্যাদায় এদিন বেলুড় মঠে হয়েছে যীশু পুজো। প্রতিবছরই বেলুড় মঠে যীশুখ্রিস্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা। প্রভু যীশুর ছবি বসিয়ে মোমবাতি, ফুল দিয়ে ছবি সাজানো হয়।

    ক্যারলের মাধ্যমে পুজোর সূচনা হয়। এদিন উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা। পরে যীশুর জন্মকাহিনী পাঠ করা হয়েছে। মঠের নিয়ম মেনেই অনুষ্ঠিত হয়েছে পুজো।