গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata এখনও পোস্টিং হয়নি অনিকেতের, স্বাস্থ্যভবনে তুলকালাম

    এখনও পোস্টিং হয়নি অনিকেতের, স্বাস্থ্যভবনে তুলকালাম

    0
    70
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এখনও কার্যকর করেনি স্বাস্থ্যভবন। আর জি করে অনিকেত মাহাতকে পোস্টিং কবে হবে। প্রশ্ন তুলে স্বাস্থ্যভবনে ডেপুটেশন দিতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন অনিকেত, দেবাশিসরা।

    সুপ্রিম কোর্টের নির্দেশের বুধবারই ছিল শেষদিন। তারপরেও এখনও নির্দেশ কার্যকর করেনি স্বাস্থ্যভবন। তারই প্রতিবাদে স্বাস্থ্যভবনে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বা ডিএমই-র সঙ্গে জুনিয়র ডাক্তাররা দেখা করতে চাইলে আটকে দেয় পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অনিকেত মাহাত, দেবাশিস হালদাররা।

    তাঁরা প্রশ্ন তুলেছেন ১৪ দিন হয়ে গেলেও এখনও কেন আর জি করে পোস্টিং দেওয়া হল না সেই উত্তরই জানতে চান স্বাস্থ্যশিক্ষা অধিকর্তার কাছ থেকে। কিন্তু পুলিশি বাধায় আটকে যান অনিকেতরা।