গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Kolkata এবার বিজেপিতে কামদুনির টুম্পা

    এবার বিজেপিতে কামদুনির টুম্পা

    0
    20
    ছবি সৌজন্যে : নিজস্ব

    অভয়ার মায়ের পর এবার বিজেপিতে যোগ দিয়েছেন আরেক প্রতিবাদী কামদুনির টুম্পা কয়াল। রবিবার সল্টলেকে বিজেপি দফতরে লকেট চট্টোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা তুলে নিয়েছেন তিনি। অভয়ার মায়ের পর তিনিও প্রার্থী হবেন কিনা তা স্পষ্ট নয়।

    কামদুনিকাণ্ডের পর প্রতিবাদের দুই মুখ হয়ে উঠেছিলেন টুম্পা কয়াল এবং মৌসুমি কয়াল। বিজেপিতে যোগ দিয়ে টুম্পা কয়াল বলেছেন মৌসুমি কি করবেন, সেটা তাঁর ব্যাপার। তবে তাঁর পরিবারের সমর্থন রয়েছে বলে তিনি বিজেপিতে যোগ দিয়েচেন।

    টুম্পা আরও জানিয়েছেন কামদুনির আন্দোলনের সময় বিজেপি তাঁদের পাশে ছিল। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে আবেদন করার সময় বিজেপি তাঁদের সঙ্গে ছিল। পরবর্তীকালে আন্দোলনের সময় বিজেপি তাঁদের সাহায্য করেছে বলে জানিয়েছেন টুম্পা কয়াল।