
টিকিট না পেয়ে তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক কাজি আব্দুল রহিম। এবার বাদুড়িয়ায় তৃণমূল প্রার্থী করেছে বুরহানুল মুকাদ্দিন। এরপরেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে দল ছাড়ার কথা ঘোষণা করেছেন কাজি আব্দুল রহিম।
চিঠিতে তিনি লিখেছেন সবসময় মানুষের পাশে ছিলেন। ভবিষ্যতেও থাকবেন। কিন্তু অন্যায়ের সঙ্গে আপোস করবেন না। ইতিহাস সাক্ষী থাকবে তিনি সত্য ও ন্যায়ের পথে চলেছেন। তিনি আরও লিখেছেন ২০২১-এ কঠিন সময়ে যেসব কর্মী, ভাইরা নিজেদের জীবন বিপন্ন করে দলকে জিতিয়েছিলেন।
তাদের প্রাপ্য সম্মান তো দূর, পঞ্চায়েত নির্বাচনে একটি টিকিটও দেওয়া হয়নি। অন্যদিকে যারা সেই সময়ে দলের বিরোধিতা করেছিল, তাদের হাতেই টিকিট দেওয়া হয়েছে। এই অবিচার ও বৈপরীত্য তাঁকে গভীরভাবে ব্যথিত করেছে।









