
হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে জয়ের পর এই প্রথম হোয়াইট হাউসে প্রবেশ করেছেন হবু প্রেসিডেন্ট।
সংবাদ সংস্থা সূত্রে খবর, ক্ষমতার হস্তান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে উভয়ের মধ্যে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাঁদের দুজনের ছবিও দেখা গেছে যেখানে একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন ট্রাম্প-বাইডেন। এই সাক্ষাৎ নিয়ে ট্রাম্পের মন্তব্য, রাজনীতি খুব কঠিন। অনেক সময়ই এই দুনিয়ায় তা ভাল জিনিস নয়। তবে আজ দুনিয়াটা ভাল, তিনি সাধুবাদ জানাচ্ছেন। সমর্থকেরা চাইলে তৃতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হতে রাজি ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ভাবী প্রেসিডেন্ট নিজেই সেই ইঙ্গিত দিয়ে রাখলেন। ওয়াশিংটনের একটি হোটেলে তাঁদের সামনে দাঁড়িয়েই ট্রাম্প বলেছেন, সমর্থকেরা চাইলে তিনি তৃতীয় বারও প্রেসিডেন্ট হতে রাজি।
আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিক ভাবে শপথগ্রহণ করে হোয়াট হাউসে পা রাখবেন সদ্যনির্বাচিত ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া








