গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata নির্যাতিতাকে নিয়ে প্রশ্ন, মদনকে শোকজ তৃণমূলের

    নির্যাতিতাকে নিয়ে প্রশ্ন, মদনকে শোকজ তৃণমূলের

    0
    144
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    কামারহাটির বিধায়ক মদন মিত্রকে শোকজ করেছে তৃণমূল। ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কসবার ধর্ষণের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হয়েছে।
    রবিবার দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি শোকজের চিঠি পাঠিয়েছেন কামারহাটির বিধায়ককে। চিঠিতে বলা হয়েছে কসবাকাণ্ড নিয়ে মদন মিত্র যে মন্তব্য করেছেন তাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কেন তিনি এমন মন্তব্য করেছেন তাঁর কারণ দর্শাতে হবে। কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যে কামারহাটির বিধায়ক মদন মিত্র বলেছেন নির্যাতিতা কেন কলেজে বন্ধুদের সঙ্গে না নিয়ে একা কেন গিয়েছিলেন।
    কাউকে ইনফর্ম করে গেলে কিংবা ২ জন বন্ধুকে নিয়ে গেলে তো এমন পরিস্থিতির সম্মুখীন হতে হত না। তৃণমূল বিধায়কের এমন মন্তব্যকে হাতিয়ার করে আক্রমণ শুরু করেছে বিজেপি।