গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International ‘নিজেদের দিকে তাকান’, পশ্চিমকে তোপ জয়শঙ্করের

    ‘নিজেদের দিকে তাকান’, পশ্চিমকে তোপ জয়শঙ্করের

    0
    52
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাঁওয়ে জঙ্গি–হামলার জবাবে ভারত পাকিস্তানে যখন অপারেশন সিঁদুর চালিয়েছিল, সেই সময়ে ফ্রি–তে বেশ কিছু জ্ঞান দিয়েছিল পশ্চিমি দেশগুলো, যা নিয়ে বেশ কড়া আক্রমণ শানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
    লুক্সেমবুর্গে অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে জয়শঙ্কর বলেছেন, অনেক সময়ই লোকে অযাচিত মন্তব্য করে, যেমন অনেকেই অপারেশন সিঁদুরের সময়ে বলেছিলেন। এখন যদি তাঁদের জিজ্ঞাসা করা হয়, এতটাই উদ্বিগ্ন হলে নিজেদের ভূখণ্ডের অশান্তি থামানোর দিকে নজর দিলেন না কেন?
    পশ্চিমি দেশগুলোতে তো অশান্তি কিছু কম নেই। কিন্তু নিজেরা সেটা পালন করে না। জয়শঙ্কর আরও জানান, ভারতকে বিভিন্ন দেশের সঙ্গে পাল্লা নিতে হয়। কোনও এলাকার গ্রাউন্ড রিয়্যালিটি না জেনেই সেখানের অভ্যন্তরীণ ব্যাপারে মন্তব্য করা পশ্চিমি দেশগুলোর স্বভাব।