
সবাই জানেন বয়স বাড়লে ত্বকে সেই ছাপ পড়বেই। এদিকে মুখের খুঁত ঢাকতে অনেকে মেকআপ ব্যবহার করেন। মেকআপ করার সেই উপকরণ থেকেও যে বিপদ ঘটতে পারে, তা হয়তো জানেন না।
রূপটানশিল্পীরা বলছেন, অল্প বয়সে ত্বকে বলিরেখা দেখা যাওয়ার অনেক কারণ থাকতে পারে। তবে তার মধ্যে এটিও একটি। দেখা যাচ্ছে,কাজ থেকে ফিরে ক্লান্তি বোধ করেন অনেকেই। মেকআপ করার সময়ে যত ধৈর্য থাকে, তোলার সময়ে ততটা থাকে না। আর সেই সময়েই এমন কিছু ভুল করে ফেলেন যে, তার জেরেই চামড়া নষ্ট হয়।এই অবস্থায় মেক আপ রিমুভার হিসেবে ব্যববার করতে পারেন ক্লিনজার।চড়া মেক আপ ওঠানোর কাজে ক্লিনজারের তুলনা নেই।সারা দিনের ধুলোবালি ও বহু আগে মাখা ময়শ্চারাইজার, সানস্ক্রিন তুলতেও ক্লিনজার ব্যবহার করুন।অনেকে আবার মেকআপ তুলতে ভিজে ওয়াইপস দিয়ে মুখ মুছে নেন।এই পদ্ধতিতে যে খুব ভাল করে মুখ পরিষ্কার করা যায়, তা নয়। চোখের মেক আপ তোলার ক্ষেত্রে বেশ কিছু বাড়তি যত্ন নিতে হবে।একটু সময়ও নিতে হবে। চোখের মেক আপ তোলার জন্য বিশেষ মেক আপ রিমুভার পাওয়া যায়।এ ছাড়া ব্যবহার করতে পারেন বেবি অয়েল।তুলোয় কিছুটা ক্লিনজার অথবা তেল নিয়ে আস্তে আস্তে আইলাইনার তুলে ফেলুন। মাশকারা তুলতে ব্যবহার করুন পেট্রোলিয়াম জেলি।এর বাইরে,হাতে একটু বেশি সময় থাকলে ও চড়া মেক আপ থাকলে তা তোলার আগে নিতে পারেন স্টিম হিট।এটি খুব একটা ঝক্কির ব্যাপার নয়। পারলে একটি বড় মাপের বাটিতে গরম জল নিয়ে কিছু ক্ষণ সেই গরম জলের ভাপ ত্বকে নিন। এতে ত্বকের রন্ধ্রগুলি আলগা হয়ে যাবে এবং মেক আপ খুব সহজে উঠে আসবে।অন্যদিকে,মুখ থেকে সঠিক ভাবে মেকআপ তুলতে ডবল ক্লিনজ়িং পদ্ধতির উপর ভরসা করাই ভাল। প্রথমে তৈলাক্ত কোনও ক্লিনজ়ার বা নারকেল তেল ভাল করে মুখে মেখে নিতে হবে। তার পর ভিজে ওয়াইপস দিয়ে মেকআপ তুলে ফেলতে হবে।শেষ ধাপে মাইল্ড কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। শুধু জল বা ওয়াইপস দিয়ে কাজ হবে না।
তাতে বরং হিতে বিপরীত হবে।আর অবশ্যই,মেক আপ তোলার পর ময়শ্চারাইজার ব্যবহার করতে ভুলবেন না।মেক আপ তোলার পর অনেক সময়ই শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ময়শ্চারাইজার ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হবে না এবং আপনার ত্বক কোমল এবং উজ্জল থাকবে।









