
চা বাগান শ্রমিকদের শিশুদের জন্য ক্রেস তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য। নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটক।
ইতিমধ্যে উত্তরবঙ্গে ৯৫টা ক্রেস তৈরি হয়েছে। চা শ্রমিকরা শিশুদের ক্রেসে রেখেই চা বাগানে কাজ করতে পারবেন। ওই ক্রেসে শিশুদের পড়াশোনা, খাওয়াদাওয়া থেকে খেলার ব্যবস্থা করা হয়েছে। কাজ শেষে ফেরার পথে শিশুদের আবার নিয়ে যাবেন চা শ্রমিকরা। একইসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটকরা জানিয়েছেন চা সেক্টরে আড়াই লাখ শ্রমিক কাজ করেন।
তাদের উন্নয়নের লক্ষ্যেই সরকার বদ্ধ পরিকর। বন্ধ হয়ে যাওয়া ১৯টি চা বাগান খোলা হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, মলয় ঘটকরা।








