গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata মার্চের শুরুতেই রাজ্যে শাহ-রাজনাথ-নাড্ডারা

    মার্চের শুরুতেই রাজ্যে শাহ-রাজনাথ-নাড্ডারা

    0
    30
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মার্চের শুরুতেই রাজ্যে আসছেন কেন্দ্রের একাধিক হেভিওয়েট মন্ত্রী। রাজ্যজড়ে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে।
    পয়লা মার্চ দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আসার কথা থাকলেও, একদিন পিছিয়ে ২ তারিখ রায়দিঘিতে যাত্রার সূচনা করবেন অমিত শাহ। প্রথম দিনেই পাঁচ জায়গা থেকে এবং দ্বিতীয় দিনে চার জায়গা থেকে যাত্রা উদ্বোধনের কথা। যাঁর মধ্যে একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা অমিত শাহ। এদিকে নদিয়া জেলা থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন জেপি নাড্ডা। ২ তারিখ হাওড়ার জয়পুর থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। কোচবিহার, উত্তর দিনাজপুর থেকে পরিবর্তন যাত্রার সূচনা করবেন বিজেপি সভাপতি নিতিন নবীন।
    অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর থেকে যাত্রার সূচনা করবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আসানসোল শিল্পাঞ্চন থেকে পরিবর্তন যাত্রার সূচনায় থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী।