গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Malda বিজেপির চোখ উপড়ানোর হুঁশিয়ারি আব্দুরের 

    বিজেপির চোখ উপড়ানোর হুঁশিয়ারি আব্দুরের 

    0
    180
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যে চোখে বাঙালিদের বাংলাদেশি বলে পুশব্যাক করা হচ্ছে, বিজেপির সেই চোখ উপরে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়িয়েছেন মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। সোমবার বিকেলে মালদার কালিয়াচকের জালালপুর স্ট্যান্ডে পরিযায়ী শ্রমিক আমির শেখের সংবর্ধনা সভামঞ্চ থেকে এমনই হুশিয়ারি দিয়েছেন তিনি।
    বেশ কিছুদিন আগে কালিয়াচকের বাসিন্দা যুবক আমির শেখ কে রাজস্থানের পুলিশ বাংলাদেশ পুশব্যাক করে। তারপর বাংলাদেশ থেকে কোনক্রমে উদ্ধার করে নিয়ে আসা হয়। আমির শেখকে জেলা তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি আমির শেখকে যে তৃণমূল সরকারের পক্ষ থেকে বাংলাদেশ থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তা তিনি জানিয়েছেন।
    এবং নাম না করে দক্ষিণ মালদার কংগ্রেসের সাংসদ ইশা খান চৌধুরীর বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেছেন, কংগ্রেসের সাংসদ ইশা খান তিনি দাবি করছেন আমির শেখকে তিন  বাংলাদেশ থেকে উদ্ধার করে নিয়ে আসার ব্যবস্থা করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা।