গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National দিল্লি থেকে গ্রেফতার লস্কর জঙ্গি 

    দিল্লি থেকে গ্রেফতার লস্কর জঙ্গি 

    0
    26
    ছবি সৌজন্যে : এক্স
    ওয়ান্টেড লস্কর-ই-তৈবা জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে দিল্লির সীমানা থেকে। জানা গিয়েছে, ধৃত ওই লস্কর জঙ্গির নাম সাব্বির আহমেদ লোন। বাংলাদেশ থেকে পাকিস্তানি আইএসআই-র নির্দেশে ভারত বিরোধী কার্যকলাপ চালাত।
    দিল্লি পুলিশের স্পেশাল সেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তাঁকে হাতেনাতে ধরে। গোয়েন্দা সূত্রে খবর, সাব্বির আহমেদ লোন লস্কর-ই-তৈবার সন্ত্রাস মডিউলের সদস্য ছিল। এরাই দিল্লি, কলকাতা সহ একাধিক জায়গায় হামলা ও দেশ বিরোধী পোস্টার লাগিয়েছিল। সম্প্রতিই সাব্বিরের নিয়ন্ত্রণে থাকা মডিউলের সদস্যদের দিল্লি ও দক্ষিণ ভারতের নানা অংশ থেকে  অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। এবার প্রধান মাথা ধরা পড়েছে।
    জানা গিয়েছে, সাব্বির ওরফে রাজা জম্মু-কাশ্মীরের শ্রীনগর জেলার কঙ্গন এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই গোয়েন্দাদের র‌্যাডারে ছিল সাব্বির।