
ফের গুলিবিদ্ধ যুবকের মৃত্যু হয়েছে মালদহে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শ্রীরামপুর গ্রামে।
অভিযোগ, ভিডিও কলে বাবা-মায়ের সঙ্গে কথা বলে আগ্নেয়াস্ত দিয়ে গুলি করে আত্মঘাতী হন আব্দুল জব্বার নামে বছর কুড়ির যুবক। তাঁর বাবা বিড়ি শ্রমিকের কাজ করেন। বাবার সঙ্গেই কাজ করতেন আব্দুল। রাতে শ্রীরামপুরের শেখপুরা মাঠে মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বাবা-মাকে ভিডিও কল করেন আব্দুল, দাবি পরিবারের। পরে শেখপুরা মাঠে তাকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। তড়িঘড়ি উদ্ধার করে মালদাহ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে জানান। তবে বছর কুড়ির যুবকের আত্মহত্যা কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এছাড়া ওই যুবক কিভাবে আগ্নেয়াস্ত্র পেল তা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে।









