গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

    প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

    0
    2164
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দিল্লির এইমসে ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে।
    কিন্তু শেষরক্ষা হয়নি। পরিবার সূত্রে খবর, তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন। বয়সজনিত কষ্টও ছিল। অসুস্থতার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গান্ধী। কর্নাটকের বেলাগাড়ি থেকে তড়িঘড়ি দিল্লি ফিরে এসেছিলেন রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়োরাও। হাসপাতালে গিয়েছিলেন সোনিয়া গান্ধীও। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের প্রয়াণে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব জি পার্থসারথি দেশের সকল মুখ্যসচিব এবং অন্য উচ্চপদস্থ আমলাদের একটি চিঠি দিয়েছেন। প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাতে ১ জানুয়ারি পর্যন্ত দেশে জাতীয় শোক চলবে বলে জানানো হয়েছে। এই সময় দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সরকারি স্তরে কোনও বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। অন্যদিকে, কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হবে। বৃহস্পতিবার রাতে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, শনিবার নয়াদিল্লিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহনের শেষকৃত্য সম্পন্ন হবে। শনিবার দিল্লির কংগ্রেসের কার্যালয়ে শায়িত থাকবে প্রাক্তন প্রধানমন্ত্রীর দেহ।
    সেখানেই তাঁকে শেষশ্রদ্ধা জানাবেন কংগ্রেস নেতৃত্ব। তাঁর প্রয়াণে কংগ্রেস সাত দিনের জন্য সব দলীয় কর্মসূচি বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।