গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Malda নদিয়ায় বোমায় জখম মহিলা, উদ্ধার মালদহতেও

    নদিয়ায় বোমায় জখম মহিলা, উদ্ধার মালদহতেও

    0
    233
    ছবি সৌজন্যে : নিজস্ব
    বোমা ফেটে গুরুতর জখম হয়েছেন এক মহিলা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে নদিয়ার নাকাশিপাড়ায়।
    প্রত্যক্ষদর্শীদের কথা মতো, নাকাশিপাড়ার মোটা বরগাছি এলাকায় নিজের বাড়ির পাশে আবর্জনা পরিষ্কার করছিলেন বছর চৌত্রিশের শামসুন্নাহার বিবি। সেসময়ই এই দুর্ঘটনটি ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতাল পরবর্তীতে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কে বা কারা এইস্থানে বোমা রেখে গিয়েছে তা তদন্ত করে দেখছে নাকাশিপাড়া থানার পুলিশ। অন্যদিকে মালদহের লক্ষীপুরে বিএসএফ ক্যাম্পের পাশেই তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
    সূত্রে খবর, লক্ষীপুরের বামুনপাড়ায় একটি ফুলের মেলা পাশের পরিত্যক্ত জায়গায় বলের মতো দুটি বস্তু দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর দেওয়া হয় বৈষ্ণবনগর থানায়। পরে বম্ব স্কোয়াড এবং দমকল দফতরের কর্মীরা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করেন।