গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Sports লা লিগায় ইতিহাস এমবাপ্পে’র

    লা লিগায় ইতিহাস এমবাপ্পে’র

    0
    124
    ছবি সৌজন্যে : এক্স

    চলতি সিজনে ট্রফির মুখ দেখেনি রিয়াল মাদ্রিদ, তবে কিলিয়ান এমবাপ্পে ব্যক্তিগত নৈপুণ্যে গড়ছেন একের পর এক ইতিহাস। মায়োরকার বিপক্ষে গোল করে তিনি ভেঙে দিয়েছেন রিয়ালের ৭২ বছরের পুরোনো এক রেকর্ড।

    লা লিগায় নিজের প্রথম সিজনেই এমবাপ্পে করেছেন ২৮টি গোল, যা রিয়ালের ইতিহাসে এক সিজনে কোনো ডেব্যু খেলোয়াড়ের সর্বোচ্চ। ১৯৫৩-৫৪ সিজনে রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি’স্টিফানো করেছিলেন ২৭টি গোল। এমবাপ্পে সেই রেকর্ড টপকে গেছেন।

    এমনকি রিয়ালে তার আগে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো,করিম বেনজেমা বা রুড ভান নিস্টেলরুইরাও লা লিগায় প্রথম সিজনে এত গোল করতে পারেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পে গোল সংখ্যা এখন ৪০।মায়োরকার বিপক্ষে এমবাপ্পের গোলেই এগিয়ে যায় রিয়াল। এরপর সংযুক্ত সময়ে জয়সূচক গোল করেন জাকোবো রামন।