গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মোদী-কেজরিওয়ালের মধ্যে খেলা চলছে : প্রিয়াঙ্কা 

    মোদী-কেজরিওয়ালের মধ্যে খেলা চলছে : প্রিয়াঙ্কা 

    0
    87
    ছবি সৌজন্যে : এক্স

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল-র মধ্যে খেলা চলছে। দিল্লির ভোটপ্রচারে গিয়ে এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী।

     

    তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এত বছরে কখনও গ্রামে যাননি, তবে,তাঁর বাবা প্রয়াত রাজীব গান্ধী গ্রামে যেতেন। মহিলারা তাকে বকাঝকা করতেন রাস্তা তৈরি হয়নি। কারণ তিনি গণতন্ত্রে জনগণকে সর্বোচ্চ মনে করতেন। তবে নরেন্দ্র মোদী-কে বকাঝকা করার চেষ্টা করলে জেলে যাবে, গাড়ির সামনে দাঁড়ালে জেলে যাবে। প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল এবং প্রধানমন্ত্রী মোদী দেশের শিল্পপতিদের দাস।

     

    এই সমস্ত রাজনীতিকরা সাধারণ মানুষের সামনে এই ধরনের স্কিম নিয়ে আসে, নোটবন্দির সময় লাইনে দাঁড়ায়। যখন করোনা হয়েছিল, মানুষ কাঁদছিল আর মরছিল, তখন প্রধানমন্ত্রী কোথায় গেলেন, তিনি সারা বিশ্ব ঘুরে বেড়ালেন।